ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ

ads

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে ও ডিপ টিউবওয়েলের ঠিকাদার। বুধবার সকালে গলাচিপার মাসুদ মিয়ার নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মোস্তফা হাওলাদার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


ফতুল্লা মডেল থানার এসআই আশেক মাহমুদ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মোস্তফা বাসা থেকে বের হন। বুধবার সকালে স্থানীয়রা ওই পরিত্যক্ত ঘরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তর পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, নিহতের নাম পরিচয় পেয়েছি বিস্তারিত পরে জানাব। তার পিঠে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page